বাতিল হল অমিত শাহর কলকাতার কর্মসূচি | মঙ্গলবার এ কথা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | কথা ছিল আগামী 16 এপ্রিল বঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | 16 তারিখ উত্তরবঙ্গে এবং তার পরের দিন অর্থাৎ 17 তারিখ কলকাতায় তার কর্মসূচি ছিল | কিন্তু তা বাতিল হল বলে জানা গিয়েছে |
উপনির্বাচনে বালিগঞ্জ আসানসোলে বিজেপির ভরাডুবি নিশ্চিত অনুমান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফর ঘিরে অনিশ্চয়তার মেঘ জমেছিল আগেই | বঙ্গ বিজেপির একাংশ চেয়েছিল ঐদিন অমিত শাহ যেন বাংলায় না আসেন |

More Stories
মাত্র ১৫ টাকায় ২৪ ঘণ্টা আনলিমিটেড ৫জি ডেটা: রিলায়েন্স জিওর নতুন প্যাক চালু
অনাথ শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ‘অনন্ত আশ্রয়’, থাকবেন পাঁচ হাজারের বেশি বাসিন্দা
রিলায়েন্সের ত্রৈমাসিক মুনাফা ২৯,৫৫০ কোটি টাকা, প্রবৃদ্ধির নেতৃত্বে তেল-রাসায়নিক ব্যবসা