দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা | তার সঙ্গে করোনার দোসর অমিক্রণ আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী | কড়া বিধি-নিষেধের মধ্যে রয়েছেন রাজ্যবাসী | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক বিধিনিষেধ আরোপ করেছেন রাজ্য সরকার | এই পরিস্থিতিতে 4 পুরনিগমের ভোট পিছিয়ে গেলে কোন সমস্যা নেই | চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে এমনটাই জানান রাজ্য সরকার |
বিধান নগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এই 4 পুরসভার ভোট অন্তত চার থেকে ছয় সপ্তাহ পিছিয়ে দেয়ার কথা বিবেচনা করতে বলে হাইকোর্ট | হাইকোর্টের এই মনোভাবের পরই রাজ্যের তরফ থেকে কমিশনকে জানিয়ে দেওয়া হয় আগামী 12 ফেব্রুয়ারি হতে পারে পুরভোট |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার