নেতাজি কে শ্রদ্ধা জানাতে তার জন্মদিনে ছুটি ঘোষণা করতে হবে, এমনই দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | গতবছর নেতাজির জন্ম বার্ষিকী উপলক্ষে এই দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করে রাজ্য সরকার | এবং দেশনায়ককে শ্রদ্ধা জানাতে বেশকিছু পরিকল্পনা রয়েছে সরকারের | জানা গিয়েছে নেতাজিকে শ্রদ্ধা জানাতে “জয় হিন্দ” বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে | সূত্রের খবর আজ বেলা বারোটার সময় কলকাতা ময়দানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এছাড়াও রাজ্যের তৈরি নেতাজির ট্যাবলো এদিন রেড রোডে প্রদর্শিত হবে বলেও জানা যায় |

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী