নব জোয়ারের শেষ দিনে কাকদ্বীপ মঞ্চে মমতা অভিষেক | এই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেধনা করলেন ইডি এবং সিবিআইকে |
তিনি জানান, ইডি অনেকবার এই যাত্রা আটকানোর চেষ্টা করে | পাশাপাশি তিনি জানেন, “ইডি সিবিআই যতই কুৎসা করেছে তৃণমূল তত শক্তিশালী হয়েছে” |
তিনি জানান, “তৃণমূলের নব জোয়ার কর্মসূচি আজ শেষ দিন | কোচবিহারের বামন হাট থেকে শুরু করেছিলাম | কাকদ্বীপে শেষ করেছি | 60দিন ধরে এই কর্মসূচি চলল | দুমাস রাস্তায় থাকবো বলেছিলাম । অনেক রাজনৈতিক দলের নেতা মুখপাত্র ব্যঙ্গ করেছিলেন | সিবিআই ভেবেছিল আমাদের এই জনসংযোগ যাত্রা বন্ধ করবে | কিন্তু তা বদলে নব জোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে” | অবশেষে তিনি বলেছেন,” 60 দিন আগের অভিষেক আর 60 দিন পরের অভিষেক অনেক আলাদা | আমার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে” |

More Stories
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ