মালদাঃ-দাদা ভাইয়ের বচসা গালাগালির প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে কপিয়ে খুনের চেষ্টা প্রৌঢ়কে। গলায় এবং ডান হাতের একটি আঙ্গুল কেটে নেয়। মালদার চাঁচল থানার মালতিপুরের ঘটনা।আহত ব্যাক্তির শরীরে একাধীক ধারালো অহ্ত্রের কোপ থাকায় মিলদা মেডিক্যেলে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্তে পুলিশ।
জানা গিয়েছে আহতর নাম আব্দুল জলিল (৫৫)।পেশায় কৃষক। আহতর ছেলে গোলাম মস্তফা জানান,সোমবার রাত্রিবেলা নাজির হোসেন ও ইনসান আলী প্রকাশ্যে রাস্তায় অকথ্য ভাষায় গালাগালি করছিল। সেই সময় প্রতিবেশী আব্দুল জলিল গালাগালির প্রতিবাদ করে। সেই সময় নাজির হোসেন ধারালো অস্ত্র নিয়ে আব্দুলের ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি কপাতে থাকে। এতে তার গলায় হাতে ঘাত লাগে। এমনকি ডান হাতের একটা আঙ্গুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার চিৎকারে স্থানীয়রা ছুটে আসতেও অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুত্বর আহত আব্দুল জলিলকে প্রথমে চাঁচোল হাসপাতালে ও পরে শাররীক অবস্থার অবনতি হলে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার