সমস্ত জল্পনা উড়িয়ে রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক। শুক্রবার সাংবাদিক সম্মেলন এ কথা ঘোষণা করলেন রিজার্ভ ব্যাংকের গর্ভনর তথা মনিটরি পলিসি কমিটির চেয়্যারম্যান শক্তিকান্ত দাস. আসলে করোনার রুখতে দেশের বিভিন্ন রাজ্য যেভাবে আংশিক লকডাউনের পথে হেঁটেছে তাতে অর্থনীতি ধাক্কা খাচ্ছে। সেটা মেনে নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ ব্যাংক। তবে রেপো রেট অপরিবর্তিত রাখলেও চলতি অর্থবছরের অভ্যন্তরীণ বৃদ্ধির হারের পূর্বাভাসে ছাঁটাই করেছে রিজার্ভ ব্যাংক।

More Stories
বিমানের কান ঘেঁষে উড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক কপ্টার
বানভাসি প্রাণীর জন্য আন্তরিক ধন্যবাদ, বন দপ্তরের পাশে ভান্তারা: অসম মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ তীরবর্তী রুটে জিওর নেটওয়ার্ক শক্তিশালী—কম কল ড্রপ, জোরাল ৫জি হটস্পট পারফরম্যান্স