রবিবার দেওঘরে রোপওয়ে দুর্ঘটনার এখনো পর্যন্ত চলছে উদ্ধার কার্য | সূত্রের খবর, এখনো 12 জন যাত্রী আটকে রয়েছেন | এদের মধ্যে একজন বায়ুসেনার কমান্ডো রয়েছেন | সেনাবাহিনীর তরফে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে | আজ ভোর 6:30 থেকে আবারও উদ্ধার কাজ শুরু করা হয় |
তবে উদ্ধার কাজ চালাতে গিয়ে ফের ঘটে গেল বিপত্তি | হেলিকপ্টার থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার | সূত্রের খবর ঘন্টা কয়েক আগেও আটকে ছিলেন চারজন | তাদের মধ্যে তিন জনকে উদ্ধার করা হলেও, একজন উপর থেকে নিচে পড়ে যান | ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ ব্যক্তির |

More Stories
মাত্র ১৫ টাকায় ২৪ ঘণ্টা আনলিমিটেড ৫জি ডেটা: রিলায়েন্স জিওর নতুন প্যাক চালু
অনাথ শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ‘অনন্ত আশ্রয়’, থাকবেন পাঁচ হাজারের বেশি বাসিন্দা
রিলায়েন্সের ত্রৈমাসিক মুনাফা ২৯,৫৫০ কোটি টাকা, প্রবৃদ্ধির নেতৃত্বে তেল-রাসায়নিক ব্যবসা