আবহাওয়া দপ্তর জানাচ্ছে আরব সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়টি বিপর্যয় গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসায় সৌরাষ্ট্র কচ্ছ অঞ্চলের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা । পাশাপাশি আজ গুজরাটের কচ্ছ জেলার ওপর প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় বিপর্যয় | ইতিমধ্যে ৭৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে | পাশাপাশি উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষজনকে সতর্কমূলক বার্তা দেওয়া হয়েছে । সাথে তৈরি রাখা হয়েছে মোকাবিলা ইউনিট |
ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব আরব সাগরে ঘনীত হয় নিম্নচাপ | এরপর শক্তি সঞ্চার করতে করতে আরও উত্তর দিকে অগ্রসর হবে | এই বিপর্যয় ঘূর্ণিঝড় পরিণত হতেই সতর্কতা জারি করা হয়েছে | সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা ও গোয়ার উপকূলবর্তী এলাকায় | মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে |

More Stories
মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হয়ে এলেন লুক উইলিয়ামস; লিসা কেইটলি সরে দাঁড়ালেন
জিয়ো–টি-মোবাইলের যুগান্তকারী ৫জি রোমিং, ভারত–আমেরিকায় মিলবে সিমলেস নেটওয়ার্ক
জিও–ক্যানভা অংশীদারিত্বে ১২ মাস বিনামূল্যে প্রিমিয়াম ডিজাইন টুল