নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্রানাইটের নেতাজির পূর্ণবয়ব মূর্তি বসতে চলেছে ইন্ডিয়া গেটে | আজ অর্থাৎ রবিবার নেতাজির জন্মদিনে হলোগ্রাম মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | নেতাজির মূর্তি উন্মোচন করে প্রধানমন্ত্রী জানান, “ভারতের বীর সন্তান নেতাজিকে কোটি কোটি প্রণাম | এ এক ঐতিহাসিক দিন | স্বাধীন ভারতের বিশ্বাস জুগিয়েছিলেন নেতাজি | এই মূর্তি গোটা দেশের শ্রদ্ধাঞ্জলি | নেতাজি সেই ব্যক্তি যিনি ব্রিটিশদের বলেছিলেন ভিক্ষা নেবো না, স্বাধীনতা অর্জন করব |” নেতাজি মূর্তি উদ্বোধন এর কথা আগেই টুইট করে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী |

More Stories
জিও–ক্যানভা অংশীদারিত্বে ১২ মাস বিনামূল্যে প্রিমিয়াম ডিজাইন টুল
GFF 2026-এ JioFinance-এর নতুন দুই পরিষেবা
কর্মজীবী নারী ও মায়েদের পাশে দাঁড়াতে কর্পোরেট সংস্থাগুলিকে আহ্বান