আজ অর্থাৎ সোমবার থেকে রাজ্যে 12 থেকে 14 বছর বয়সীদের জন্য শুরু হলো টিকাকরণ | মেয়র ফিরহাদ হাকিমের কথামতো 34 টি পুরো স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে |
করোনা তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে সুস্থতার পথে এগোচ্ছে দেশ | তবে এখনো পর্যন্ত চলছে করা বিধিনিষেধ | এখনো পর্যন্ত সংক্রমনের রাশ টানতে অনেকটাই সফল হয়েছে ভারত | অনেকটাই কমলো 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা | গত বেশ কিছু দিন ধরেই দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তি স্বাস্থ্য মহলে | দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা নিম্নমুখী | গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমে 2 হাজারের ঘরে | পাশাপাশি দেশজুড়ে চলছে টিকাকরণ | দৈনিক মৃত্যুর সংখ্যা গতকালকের তুলনায় সামান্য কম |
শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2 হাজার 549 জন | যা আগের তুলনায় অনেকটাই বেশি | পাশাপাশি কমেছে পজিটিভিটি রেট | গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 31 জনের | এখনো পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 16 হাজার 516 জন | দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4 কোটি 24 লক্ষ 61 হাজার 926 জন |

More Stories
মাত্র ১৫ টাকায় ২৪ ঘণ্টা আনলিমিটেড ৫জি ডেটা: রিলায়েন্স জিওর নতুন প্যাক চালু
অনাথ শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ‘অনন্ত আশ্রয়’, থাকবেন পাঁচ হাজারের বেশি বাসিন্দা
রিলায়েন্সের ত্রৈমাসিক মুনাফা ২৯,৫৫০ কোটি টাকা, প্রবৃদ্ধির নেতৃত্বে তেল-রাসায়নিক ব্যবসা