আজও রাজ্যে বিভিন্ন প্রান্তের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস | সেইমতো আজ সন্ধ্যের দিকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিতে ভেজে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা | পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে | ঘূর্ণিঝড় অশনির টানে রাজ্যে আগেই ঢুকে পড়ছে বর্ষা | হাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান সাগরে 15 ই মে এর মধ্যে প্রবেশ করতে পারে | এর প্রভাবে রাজ্যে নির্দিষ্ট সময়ের আগে বর্ষা আসতে পারে |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 85 শতাংশ |

More Stories
চোরবাগান কাণ্ডে স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক