পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতে সরাসরি প্রবেশ করল তৃণমূল। বিজেপি বিরোধী ফ্রন্ট গড়ার ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়. বাংলা জয় করে এবার দিল্লি চলোর ডাক দিলেন নেত্রী। ২৮ তম বর্ষের ২১ জুলাইয়ে বাংলাকে ছাপিয়ে দেশের মানুষকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।’ তিন ভাষায় বক্তব্য রাখলেন তিনি। ভার্চুয়াল ভাষণের মাধ্যমেই পৌঁছে গেলেন দিল্লি থেকে ত্রিপুরা। বক্তব্যে তুলে আনলেন পেগাসাস থেকে শুরু করে কোভিড মোকাবিলার প্রসঙ্গ।

More Stories
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি