প্রতিদিনই একটু একটু করে বাড়ছে তাপমাত্রা | তবে মার্চের মধ্যেই 40 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছাবে বাংলা | এমনটাই পূর্বাভাস জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর | তবে এরই মধ্যে ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিয়েছেন হাওয়া অফিস | এপ্রিল-মে মাসে ঘূর্ণাবর্ত তৈরি সম্ভাবনা সবথেকে বেশি, যার ফলে তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে | আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার | আকাশে হালকা মেঘ থাকলে বৃষ্টির সম্ভাবনা নেই |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 89 শতাংশ |আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ |

More Stories
বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড !
হাওড়ার ওয়ার্ডগুলিতে নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর, জানালেন মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ