হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মূলত কলকাতা এবং আশপাশের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে বলেই মনে করছেন আবহাওয়া দপ্তর | সোমবার সকালে আগামী পাঁচ দিনের আবহাওয়ার একটি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস | তাতে জানানো হয়েছে পঞ্চমী পর্যন্ত কলকাতার আকাশ পরিষ্কার থাকবে | দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই |
আজ সকাল থেকে আকাশে রোদের দেখা গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের দেখা মিলেছে | দিনের বিভিন্ন সময়ে ঝাকে ঝাকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা | হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে | পুজোর আগে চলতি সপ্তাহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 29 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম