গতকাল মধ্যরাতে ঝাড়গ্রামের লালগড়ের বাড়ি থেকে প্রায় 40 জন এনআইএ সদস্য মিলে গ্রেফতার করে ছত্রধর মাহাতোকে| এনআইএ সূত্রে খবর একাধিক তদন্তে তাকে ডাকা হলে তিনি সহযোগিতা করেন নি| চলতি মাসের 16, 18 এবং 22 তারিখে ছত্রধর মাহাতো কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল| তিনি হাজিরা দেন নি| ফের চলতি মাসের 26 তারিখ তাকে ডেকে পাঠানো হয়| 2009 সালে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতার চেষ্টা, এবং লালগড়ে সিপিএম নেতা প্রবীর মাহাতো কে খুন, এই দুই মামলায় দীর্ঘদিন পর তদন্তের ভার নিয়েছে এনআইএ|তদন্তের জন্য ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা|এরপরই ছত্রধর মাহাতোকে হেফাজতে নিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তদন্তকারীরা| প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এনআইএর সেই আবেদন খারিজ হয়ে যায়। আজ ছত্রধর মাহাতোকে এনআইএ-র বিশেষ আদালতে তোলা হয়|

More Stories
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ