উদ্ধার হওয়ার সমস্ত টাকা এবং সোনার মালিক পার্থ চট্টোপাধ্যায়, এমনই স্বীকারোক্তি দিলেন অর্পিতা মুখোপাধ্যায় । পাশাপাশি তিনি জানিয়েছেন বেলঘরিয়ার ক্লাব টাউন ও টালিগঞ্জের ডায়মন্ড সিটি ফ্লাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার মালিক পার্থ চট্টোপাধ্যায় | নিরাপত্তার কথা ভেবেই এতদিন সেই তথ্য গোপন করেছিলেন তিনি | তবে টাকার উৎস সম্পর্কে বলতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় । মন্তব্য অর্পিতার |
জেল হেফাজতে থাকাকালীন 4 আগস্ট তদন্তকারী অফিসাররা বারবার তাকে জেরা করার জন্য আলিপুর মহিলা সংশোধনাগারে যান | তখন ইডির কাছে চাঞ্চল্যকর দাবী করেন অর্পিতা মুখোপাধ্যায় । তিনি স্পষ্ট জানান, এতদিন নিজের মায়ের নিরাপত্তার কথা ভেবে ভয়ে সত্য গোপন করেছিলেন তিনি |

More Stories
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি