পরিত্যক্ত অবস্থায় ছ”টি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ । ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার ছোট কার্তিকচুংড়ি গ্রামে । আজ সকালে ওই এলাকার একটি ধানের আড়তের পাশে একটি বালতির মধ্যে বোমাগুলি রাখা ছিল । এলাকার বাসিন্দারা পরিত্যক্ত অবস্থায় বালতি দেখতে পেয়ে তাদের সন্দেহ হয় । পুলিশে খবর দিলে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে । এই ঘটনায় সাজাহান আলি নামে একজনকে গ্রেফতার করেছে মাড়গ্রাম থানার পুলিশ ।

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম