October 24, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

চোরবাগান কাণ্ডে স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী

পুজোর মাঝে শহর কলকাতায় ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। চোরবাগান সর্বজনীনের মণ্ডপ দেখতে গিয়ে ভিড় আর বৃষ্টির জেরে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। আহতও হয়েছেন অনেকে। তাতেই পুজোর আলো আঁধার নেমে এসেছে। তবে এই বিপর্যয়ের পর থেকেই রাজ্য সরকার স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী নিজের মৃতদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করছেন, আশ্বাস দিচ্ছেন সাহায্যের। হাতে তুলে দিচ্ছেন ২৫ লক্ষ টাকার চেক। মৃত তরুণী শুভম সোনকারের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনলেন তাঁদের সমস্যার কথা। আশ্বাস দিলেন সমাধানের।

বাগমারির ছোট একটি ফ্ল্যাটে থাকে সোনকার পরিবার। বাড়ির মেয়ে শুভম একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। পরোপকারী বলে পাড়ায় পরিচিতি ছিল তাঁর। ভিড় খুব একটা পছন্দ করতেন না। কিন্তু গত ১৭ অক্টোবর, সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনের মণ্ডপে গিয়েছিলেন পুজোর প্রশংসা শুনে। আর সেখানেই ঘনিয়ে এল মৃত্যু! পদপিষ্ট হয়ে প্রাণ হারান শুভম। বাড়ির একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শুভমের বাবা, ভাইবোন রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সেই বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন মানিকতলার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাপস রায়।