বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী কয়েক দিনের মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দানা বাঁধছে ঘূর্ণিঝড় অর্ণব। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া এবং রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৩ অক্টোবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ অক্টোবর সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৫ অক্টোবর অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৬ অক্টোবর সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

More Stories
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ