ভুবনেশ্বর, ১৫ জুলাই: পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পুরী জেলা প্রশাসনের সহযোগিতায় রিলায়েন্স ‘Puri Rath Yatra Seva Services 2026’ উদ্যোগ গ্রহণ করেছে। ১৬ জুলাই থেকে শুরু হওয়া রথযাত্রাকে কেন্দ্র করে এই উদ্যোগে অন্নসেবা, জনসাধারণের সহায়তা, স্যানিটেশন, স্বেচ্ছাসেবক নিয়োগ, কমিউনিটি আউটরিচ এবং প্রযুক্তিনির্ভর সমন্বয়ের মতো একাধিক পরিষেবা প্রদান করা হবে।
প্রতিবছরের মতো এ বছরও ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র রথযাত্রা উপলক্ষে দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত পুরীতে সমবেত হবেন। এই বিশাল ধর্মীয় সমাবেশে তীর্থযাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি রিলায়েন্সও সক্রিয় ভূমিকা পালন করছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ‘WeCare’ দর্শনের অংশ হিসেবে প্রশাসন ও সামনের সারির কর্মীদের পাশে থেকে ভক্তদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন এবং সহজলভ্য পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত এম. আম্বানি বলেন, “মানবসেবাই ঈশ্বরসেবা—এই বিশ্বাস থেকেই আমরা কাজ করি। রথযাত্রার মতো মহৎ অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষের সেবা করার সুযোগ আমাদের কাছে আশীর্বাদস্বরূপ। তীর্থযাত্রী ও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের পাশে থেকে পুষ্টি, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে সহায়তা করে তাঁদের যাত্রা আরও সহজ ও সুরক্ষিত করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

More Stories
নিতা এম. আম্বানিকে ফরচুন ইন্ডিয়ার ‘মোস্ট পাওয়ারফুল উইমেন’ তালিকায় প্রথম স্থান
এবার ক্রিকেটেই হাত মেলাচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া
জিও প্ল্যাটফর্মস্ WIPO প্যাটেন্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের টপ ২০-তে অভ্যন্তরীণ প্রযুক্তির নতুন উদ্যোতিম