পরিচালক আসনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | তবে এবার বাংলা ছবি নয়, হিন্দি ছবি পরিচালনা করছেন তিনি | হিন্দিতে নটী বিনোদিনী বানাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | এমনটাই জানা যাচ্ছে |
তবে সেই ছবিতে বিনোদিনী চরিত্রে দেখা যাবে কঙ্কনা রানাওয়াতকে | প্রসঙ্গত, গত বছর কঙ্গনা নিজেই খবর প্রকাশ্যে আনেন | তবে মাঝপথে দুর্ঘটনা ঘটায় বন্ধ হয়ে যায় কাজ | চলতি বছরের মার্চ মাসে আচমকা মৃত্যু হয় পরিচালক প্রদীপ সরকারের | তারপরে জানা যাচ্ছে তার অসমাপ্ত কাজ এবার কাঁধে তুলে নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় |

More Stories
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক
শুটিং ফ্লোরে দীপিকা, নেই মাতৃত্বকালীন ছুটি
স্ত্রী গৌরী খানের জন্য প্রেমের নির্দশন তৈরি করলেন কিং খান