নিম্নচাপের অবস্থান বর্তমানে দক্ষিণ ঝড়খণ্ডের উপরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস-আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বেশ কিছু জায়গায় ভারী এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
আগামী ৪/৫ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। শুক্রবার ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগণা,দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলী জেলায়। শনিবার এই নিম্নচাপ বাংলার আরও কাছে চলে আসবে। ৩ ও ৪ তারিখ উত্তরবঙ্গের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা এবং নদীর জল স্তরও বৃদ্ধি পাবে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার