ইডির পাঠানো নোটিশে তদন্তকারীদের মুখোমুখি হবে এবার সায়নী ঘোষ | আজ অর্থাৎ শুক্রবার সিজিও কমপ্লেক্সের মুখোমুখি হবেন তিনি । স্থানীয় সূত্রে খবর, এদিন সায়নিকে জিজ্ঞাসাবাদ করার জন্য একজন মহিলা আধিকারিক সহ চারজন অফিসার থাকবেন |
তদন্তকারী অফিসাররা সায়নীর কাছে জানতে চান কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর কোন আর্থিক লেনদেন হয়েছিল কিনা? প্রসঙ্গত সম্পত্তি কেনাবেচা নিয়ে কুন্তলের সঙ্গে সায়নীর কোন যোগাযোগ আছে কিনা তাও জানতে চান তদন্তকারী অফিসাররা | একটি গাড়ি সায়নীকে দিয়েছিল কুন্তল | এই তথ্যের সত্যতা জানতে চান | সম্পত্তির বদলে কুন্তল কোন সুবিধা পেয়েছিলেন কিনা এমন প্রশ্ন আসতে পারে বলে জানা গিয়েছে ।

More Stories
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ