আজ অর্থাৎ মঙ্গলবার বাজেট অধিবেশনের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু | ২০২৪ সালে লোকসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট | তাই অধীর আগ্রহে নির্মলা সীতারামের বাজেট পেশের দিকে তাকে রয়েছে দেশবাসী ।
মঙ্গলবার রাষ্ট্রপতি ভাষনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “শুধুমাত্র দেশবাসীর স্বার্থে বাজেট তৈরি করবে” | কেন্দ্র গত ৯ বছরে একাধিক ক্ষেত্রে উন্নয়নমূলক কাজে বিশ্বের কাছে পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে উঠেছে ভারত | পাশাপাশি শত্রুদের মোক্ষম জবাব দিতেও তৈরি হয়েছে ভারত | আন্তর্জাতিক সমস্যা সমাধানের উপায় খুঁজে দিচ্ছে ভারত | আগামী দিনে তাই আত্মনির্ভর ভারত গড়ে তোলার জোর দিয়েছেন রাষ্ট্রপতি |

More Stories
মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হয়ে এলেন লুক উইলিয়ামস; লিসা কেইটলি সরে দাঁড়ালেন
জিয়ো–টি-মোবাইলের যুগান্তকারী ৫জি রোমিং, ভারত–আমেরিকায় মিলবে সিমলেস নেটওয়ার্ক
জিও–ক্যানভা অংশীদারিত্বে ১২ মাস বিনামূল্যে প্রিমিয়াম ডিজাইন টুল