আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে বসবে জি ২০ সম্মেলন । এ বছর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে সেই সম্মেলন | আর সেই কারণেই রাজনৈতিক ইসুকে দূরে সরিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
সোমবার দিল্লিতে জি-টুয়েন্টি সম্মেলনের প্রস্তুতি বৈঠকে অংশ নিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী | তিনি সেখানে স্পষ্ট জানিয়ে দেন, “দেশের সম্মানের প্রশ্নে কেন্দ্রীকে সব রকম সহযোগিতা করব” | পাশাপাশি জানা গিয়েছে, এই দিনের এই বৈঠকে ৫ মিনিটে বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী | তিনি জানান, “আমি সংসদ থাকাকালীন বহুবার বিদেশে গিয়েছি | প্রচুর আলোচনা চক্রে অংশ নিয়েছি | কিভাবে এ ধরনের সম্মেলন আয়োজন করতে হয় তার অভিজ্ঞতা রয়েছে | সমস্ত রকম ভাবে কেন্দ্রকে সাহায্য করবো | এটা কোন দলীয় কর্মসূচি নয় এটা দেশের ব্যাপার” |

More Stories
মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হয়ে এলেন লুক উইলিয়ামস; লিসা কেইটলি সরে দাঁড়ালেন
জিয়ো–টি-মোবাইলের যুগান্তকারী ৫জি রোমিং, ভারত–আমেরিকায় মিলবে সিমলেস নেটওয়ার্ক
জিও–ক্যানভা অংশীদারিত্বে ১২ মাস বিনামূল্যে প্রিমিয়াম ডিজাইন টুল