গত কয়েকদিন আগে কলকাতায় শো করতে এসে হঠাৎই প্রয়াত হন গায়ক কেকে | তবে তার গাওয়া গান সহ নানান স্মৃতিকে আঁকড়ে রয়েছেন তার অনুরাগীরা | তারই গানে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন বহু শিল্পীরা |
এবার জনপ্রিয় গায়ক অরিজিত সিং কেকের গানে তাকে শ্রদ্ধা জানান | আমেরিকা ও কানাডায় 45 দিনের মিউজিক টুরে রয়েছেন অরিজিৎ সিং | কানাডার ভ্যানকুভার এ একটি অনুষ্ঠানে গিয়ে অরিজিৎ স্মরণ করলেন কেকে কে |
অরিজিৎ এর গলায় কেকের গানে এক অদ্ভুত সুরের মূর্ছনায় ভেসে যান শ্রোতারা | গান গাওয়ার আগে অরিজিৎ জানান, “কেকের মৃত্যুর খবরটা মেনে নেওয়া তার কাছে ভীষণ কঠিন হয়ে উঠেছিল | ফেম গুরুকুল এ থাকাকালীন বিচারক কেকের বহু পরামর্শ তার ক্যারিয়ারে কাজে এসেছে” |

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক