এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল | আজ সিবিআই জিজ্ঞাসাবাদের পর হাসপাতলে চলে যান তিনি |
সিবিআই জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে প্রথমে গাড়িতে ওঠেন অনুব্রত মণ্ডল | কিন্তু বেশ কিছুটা বিধ্বস্ত অবস্থায় দেখা যায় তাকে | তিনি অবশ্যই সিবিআইকে জানিয়ে রেখেছিলেন আজ উনার রুটিন চেকআপ এর কথা | সেই মতই নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান তিনি |
চিকিৎসকের পরামর্শ মেনেই সময়মতো হাসপাতালে ইমারজেন্সি বিভাগে গেলেন অনুব্রত | প্রত্যক্ষদর্শীদের মতে তাকে দেখে যথেষ্ট অসুস্থ বলে মনে হচ্ছিল | প্রসঙ্গত, কারো সঙ্গে কথা বলেননি তিনি | সূত্রের খবর, তাকে
হাসপাতাল ভর্তি করে শারীরিক পরীক্ষা করা হয় | পাশাপাশি বিকেল পাঁচটা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে |

More Stories
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ