আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার | বৃষ্টির দেখা নেই | গত কয়েক দিন বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ কিন্তু তা সত্ত্বেও ভ্যাপসা গরম থেকে রেহাই নেই রাজ্যবাসীর। আপাতত কয়েকদিন এমনই আবহাওয়া জারি থাকবে বলেই মত আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে অন্যান্য বছরের তুলনায় বঙ্গে বর্ষা যে এবার কিছুটা আগে আসবে, সে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 85 শতাংশ |

More Stories
মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ