February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল

গরু পাচার কাণ্ডের পর এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও অনুব্রত মণ্ডল কে তলব করল সিবিআই | কিন্তু এবারেও হাজিরা এড়িয়ে গেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল | শনিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ পেয়েও তিনি যেতে পারেন নি | যাননি তার আইনজীবীও |

সূত্রের খবর, এই মুহূর্তে তার শারীরিক অবস্থা যা, তাতে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বীরভূমের সভাপতি | অন্যদিকে, ভোট-পরবর্তী সন্ত্রাস মামলাতেও অনুব্রত মণ্ডল কে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে | রবিবার দুপুরের মধ্যে তাকে হাজিরা দিতে হবে | কিন্তু শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে তিনি চেয়ে নিয়েছেন চার সপ্তাহ সময় |