মা উড়ালপুল এ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় | সপ্তাহের শুরুতেই আচমকাই উড়ালপুলে জমে থাকা আবর্জনায় আগুন ধরে যায় | খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ | এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ফ্লাইওভার ব্যবহারকারীরা |
আগুন দেখে একের পর এক গাড়ি ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে পড়ে | তার ফলে বেশ কিছুক্ষণ মা উড়ালপুল এ তীব্র যানজট তৈরি হয় | ব্যাহত হয় যান চলাচল পরিষেবা | এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা করে দেয় এলাকা | যানজটে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের | পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে | আগুন লাগার কারণ অনুসন্ধান করছে পুলিশ এবং দমকল |

More Stories
মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
ছাব্বিশে ‘ঘরের মেয়ে’কে ফিরিয়ে দিল ভবানীপুর