ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ | করোনা তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে সুস্থতার পথে এগোচ্ছে দেশ | তবে এখনো পর্যন্ত চলছে করা বিধিনিষেধ | এখনো পর্যন্ত কোভিদ সংক্রমনের রাশ টানতে অনেকটাই সফল হয়েছে ভারত | অনেকটাই কমলো 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা | গত বেশ কিছু দিন ধরেই দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তি স্বাস্থ্য মহলে | দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা নিম্নমুখী | গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমে 5 হাজারের ঘরে | পাশাপাশি দেশজুড়ে চলছে টিকাকরণ | দৈনিক মৃত্যুর সংখ্যা গতকালকের তুলনায় কিছুটা কম |
শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 5 হাজার 921 জন | যা আগের তুলনায় অনেকটাই কম | পাশাপাশি কমেছে পজিটিভিটি রেট | গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 289 জনের | এখনো পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 14 হাজার 787 জন | দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4 কোটি 23 লক্ষ 78 হাজার 721 জন |

More Stories
পশ্চিমবঙ্গ তীরবর্তী রুটে জিওর নেটওয়ার্ক শক্তিশালী—কম কল ড্রপ, জোরাল ৫জি হটস্পট পারফরম্যান্স
রিলায়েন্স জিও জুন ২০২৬-এ সর্বোচ্চ সক্রিয় সাবস্ক্রাইবার যোগ—ট্রাই রিপোর্ট
জিএমসির ত্রৈমাসিকে ব্যতিক্রমী অঙ্ক — তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ শৃঙ্খল ঝটকায় আয় বেড়েছে