মালদাঃ-উন্নত মানের আগ্নেয়াস্ত্র সহ ঝাড়খন্ডের একজনকে গ্রেপ্তার করে মালদার মোথাবাড়ি থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে গোলাবারুদ ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতের নাম সাত্তার শেখ(৪০)। বাড়ি ঝাড়খন্ডের পিয়ারপুর থানার রাধানগর জেলার সাহেবগঞ্জে। এদিন গোপন সুত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার বাজার এলাকায় অভিযান চালিয়ে ভিন রাজ্যে ওই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান ধৃত ব্যাক্তি ঝাড়খন্ড থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ্ধ নিয়ে মালদা জেলায় বিক্রি করতে এসেছিল। বিক্রির আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার