প্রায় ৪০ কেজি গাজা সহ ৩ ব্যাক্তিকে গ্রেপ্তার করলো ময়নাগুড়ি থানার পুলিশ৷ ময়নাগুড়ি ইন্দিরা মোড় এলাকায় সার্ক রোড থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে দুটি গাড়ি। ধৃতরা হলেন সুদেব সরকার, তাপস সরকার এবং পদ সরকার৷ এদের প্রত্যেকের বাড়ি কোচবিহার জেলায়৷ এদিন দুটি গাড়ি করে প্রায় ৪০ কেজি গাজা উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে গাজা গুলি দিনহাটা থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল৷ গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে৷ গ্রেপ্তার হয়েছে ৩ জন। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। ঘটনার সঙ্গে আরো কেউ জরিত কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস জানিয়েছন, আদালতের কাছে ধৃতদের রিমান্ড চাওয়া হয়েছ।

More Stories
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়
বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথ পড়াবেন খোদ ‘আগ্রহী’ রাজ্যপাল