ব্রাউন সুগার সহ এক যুবকে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গঙ্গারামপুর থানার পুলিশ বানগড় শ্মশান এলাকায় হানা দিয়ে ২০ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম সুকুমার হালদার, বাড়ি গঙ্গারামপুর থানার পূর্ব হালদার পাড়া এলাকায়।
গতকাল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঐ যুবকে গ্রেফতার করে। তবে ওই যুবকের সাথে থাকা আরও কয়েক জন পালিয়ে যায়। পুলিশ মূল পান্ডার খোঁজ চালাচ্ছে।
ধৃত সুকুমার হালদারের কাছ থেকে ২০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
এ বিষয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, বুধবার ধৃত সুকুমার হালদারকে পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে বালুরঘাট জেলা আদালতে তোলা হবে।

More Stories
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়
বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথ পড়াবেন খোদ ‘আগ্রহী’ রাজ্যপাল