পড়ুয়াদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা দুই বারে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসই-র ২৬০টি স্কুলে লাগু হবে এই নিয়ম |
এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সম্প্রতি বৈঠকে বসে কেন্দ্র। যেখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি উপস্থিত ছিলেন সিবিএসই কর্তারা। পাশাপাশি ছিলেন এনসিইআরটি, কেভিএস ও এনভিএস-এর সদস্যরা। সেখানেই এই সংক্রান্ত ড্রাফট প্রস্তুত করা হয়েছে। সূত্রের খবর, আগামী সোমবার তা জনসমক্ষে আনা হবে। এই বৈঠক সংক্রান্ত তথ্য এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছে সিবিএসই। যেখানে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদেশি স্কুলে সিবিএসই নয়া পাঠক্রম শুরু করার পাশাপাশি একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

More Stories
জিও প্ল্যাটফর্মস্ WIPO প্যাটেন্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের টপ ২০-তে অভ্যন্তরীণ প্রযুক্তির নতুন উদ্যোতিম
মেটার জন্য প্রথম বিল্ট-টু-সুইট প্রকল্প—রিলায়েন্স জমানগরে নবায়নযোগ্য উত্সে চালিত ডেটা সেন্টার নির্মাণ করবে
কাজ, বিশ্বাস ও মূল্যবোধের ৫২ প্রতিফলন — রাজনীশ জৈনের জীবনোপযোগী রচনা প্রকাশিত