হাসপাতালে ভর্তি নিলো না অনুব্রত মণ্ডলকে | গরু পাচার মামলায় সোমবার হাজিরা দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই |
তবে ইমেল মারফত তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন তিনি হাজিরা দিতে যাচ্ছেন না | রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছান বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল | আজ তিনি নিজাম প্যারিসে না গিয়ে, শারীরিক পরীক্ষা করার জন্য এসএসকেএম হাসপাতালে যান | এরপর হাসপাতালে কর্তৃপক্ষ তাকে ভর্তি করেন না | চিকিৎসকেরা জানান তার শরীরে বড় কোন ধরনের সমস্যা নেই | তবে হাজির অথবা তলব এড়িয়ে গেলেও আগামীকাল হাজিরা জন্য ফের তলব পাঠানো হতে পারে অনুব্রত মণ্ডলকে | এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে |

More Stories
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাসাদ’ কি এবার তাহলে হাতছাড়া হতে পারে?
উত্তরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি
সোনারপুরে ডিম হামলার জেরে অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়