আজ অর্থাৎ 12 ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্ম দিবস | স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী দিবসে তাকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | প্রধানমন্ত্রী লিখেছেন, “স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানাই | জাতীয় জাগরণের প্রতি তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন | তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বহু তরুণকে তিনি অনুপ্রাণিত করেছেন দেশ গড়ার কাজে | তিনি আমাদের দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, আসুন আমরা একসঙ্গে তা সত্যি করে তুলতে চেষ্টা করি|”
পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এছাড়াও অসংখ্য মানুষ শ্রদ্ধা জানিয়েছেন স্বামীজীকে |

More Stories
জিও—অন্কানেক ৫জি থেকে স্যাটেলাইট পর্যন্ত ভারতের ডিজিটাল অবকাঠামো বানিয়ে নিচ্ছে
17 আগস্ট 2026 থেকে জিওব্ল্যাকরক এমফন্ডে রেগুলার প্ল্যান সচল, ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে প্রবেশাধিকার বাড়বে
‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে