শুক্রবার কলকাতা হাইকোর্টে পিছিয়ে গিয়েছে মামলা | এর পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নোটিশ পাঠালো সিবিআই | শনিবার সকাল 11 টায় নিজাম প্যালেসের হাজির হতে বলা হয়েছে তাকে । এই নোটিশ পাওয়ার পরেই সমস্ত কর্মসূচি থামিয়ে কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় |
চিঠির মাধ্যমে আদালতে অভিযোগ জানান কুন্তল ঘোষ | সেই সংক্রান্ত মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করতে পারে, বলে জানা গিয়েছে | শীর্ষ আদালতের নির্দেশে মামলাটি বিচারপতি অমৃত সিনহার বেঞ্চে যায় | কিন্তু তাতেও রায় বদল হয়নি | পাল্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় |

More Stories
মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
ছাব্বিশে ‘ঘরের মেয়ে’কে ফিরিয়ে দিল ভবানীপুর