করোনা আতঙ্কের মধ্যে বৃদ্ধি পাচ্ছে ওমিক্রন আতঙ্ক | তৃতীয় ঢেউকে পেরিয়ে স্বাভাবিক জন জীবনের জন্য অপেক্ষায় দেশবাসী | তবে অন্যদিকে লাগাম ছাড়া ভাবে বেড়ে চলেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা | প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল 3 লক্ষের গণ্ডি | সঙ্গে বেড়ে চলেছে অ্যাক্টিভ কেস ও পজিটিভিটি রেট |
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এর তথ্য অনুযায়ী, গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 3 লক্ষ 17 হাজার 532 জন | গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 491 জনের | এখনো পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 4 লক্ষ 87 হাজার 693 জনের | এরই মধ্যে এখনো পর্যন্ত দেশে অমিক্রণ আক্রান্ত হয়েছেন 9 হাজার 287 জন | দেশে মোট 3 কোটি 58 লক্ষ 70 হাজার 29 জন | গত 24 ঘন্টায় করোনা থেকে মুক্ত হয়েছেন 2 লক্ষ 23 হাজার 990 জন |

More Stories
জিও—অন্কানেক ৫জি থেকে স্যাটেলাইট পর্যন্ত ভারতের ডিজিটাল অবকাঠামো বানিয়ে নিচ্ছে
17 আগস্ট 2026 থেকে জিওব্ল্যাকরক এমফন্ডে রেগুলার প্ল্যান সচল, ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে প্রবেশাধিকার বাড়বে
‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে