গত সপ্তাহে তীব্র গরমের পর চলতি সপ্তাহের শুরুতেই মিলল স্বস্তি | আজ দুপুর থেকেই ঝড়ো হাওয়া বয় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় | পাশাপাশি বিকেল হতে বৃষ্টিতে ভেজে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা । যার ফলে তীব্র গরম থেকে কিছুটা হলেও মুক্তি মিলল বঙ্গবাসীর |
হাওয়া অফিস সূত্রে খবর, বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর প্রভাবেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা করছে হাওয়া অফিস।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 36.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
ছাব্বিশে ‘ঘরের মেয়ে’কে ফিরিয়ে দিল ভবানীপুর