February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রায়ত্তে পেট্রোলিয়াম সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে জানানো হয়েছে গ্যাসের নয়া মূল্য বৃদ্ধির কথা |

প্রসঙ্গত, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম | এবার ২২ টাকা ৫০ পয়সা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের কলকাতায় দাম হল ১৯০৮ টাকা | তবে ১৪.২ কেজির গ্যাসের দাম ৯২৯ টাকা থাকছে | সেপ্টেম্বর ও অক্টোবরের শুরুতে দুবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল | এরপর দীপাবলি থেকে এক ধাক্কায় ১০১ টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম | কলকাতায় নতুন গ্যাসের দাম হয় ১৮৯৫.৫০ টাকা | মূল্য বৃদ্ধির বাজারে গ্যাসের দাম বাড়ায় রান্না করা খাবারের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে । এই দাম বৃদ্ধির ফলে মানুষের উপর পরোক্ষভাবে বাড়তে পারে চাপ |