March 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

তপন বিধানসভার অন্তর্গত পতিরাম এলাকায় বিজেপির মিছিল

আজ দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার অন্তর্গত পতিরাম এলাকায় বিজেপির মিছিল করা হলো। এদিনের এই মহা মিছিলের উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতির বিনয় কুমার বর্মন, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তপনের বিজেপি প্রার্থী বুধরাই টুডু, বিজেপির জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার, বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত সহ অন্যান্য বিজেপি জেলা নেতৃত্বরা।
যদিও এই মহামিছিলে ও রোড শো বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার আসার কথা থাকলেও করোনার বাড়তি প্রকপের ফলে তার এই কর্মসূচি বাতিল হয়ে যায়। পরবর্তীতে জে পি নাড্ডার জায়গায় বাবুল সুপ্রিয় আসার কথা থাকলেও তাও পরে বাতিল হয়ে যায়। ফলে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দেয়, অনেকেই মহামিছিলের না হেঁটেই বাড়ি ফিরে যায়। শেষে জেলা বিজেপি নেতৃত্বরা এই কর্মসূচি সম্পূর্ণ করেন।