অনেকটাই কমলো 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা | গত বেশ কিছু দিন ধরেই দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তি স্বাস্থ্য মহলে | দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা নিম্নমুখী | বেশ কিছুদিন ধরেই আক্রান্তের সংখ্যা 15 হাজারের নিচে | পাশাপাশি দেশজুড়ে চলছে টিকাকরণ | দৈনিক মৃত্যুর সংখ্যা গতকালকের তুলনায় কিছুটা বেড়েছে |
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 13 হাজার 166 জন | যা আগের তুলনায় অনেকটাই কম | পাশাপাশি কমেছে পজিটিভিটি রেট | গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 302 জনের | এখনো পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 13 হাজার 226 জন | দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4 কোটি 22 লক্ষ 46 হাজার 884 জন |

More Stories
জিও—অন্কানেক ৫জি থেকে স্যাটেলাইট পর্যন্ত ভারতের ডিজিটাল অবকাঠামো বানিয়ে নিচ্ছে
17 আগস্ট 2026 থেকে জিওব্ল্যাকরক এমফন্ডে রেগুলার প্ল্যান সচল, ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে প্রবেশাধিকার বাড়বে
‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে