জলঙ্গি বিধান সভার তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাকের সমর্থনে রোড শো করলেন সাংসদ ও নায়িকা নুসরাত জাহান।
আজ শনিবার দুপুর দেড়টা নাগাদ হেলিকপ্টার করে ঘোষপাড়া স্কুল মাঠে নামেন,তার পরে সেখান থেকে গাড়িতে করে রোড শো করেন ঘোষ পাড়া থেকে জরতলা হয়ে ছোয়া পাড়া স্কুল পর্যন্ত রোড শো করেন প্রার্থী কে নিয়ে।
এদিন নুসরাত জাহান সঙ্গে ছিল জলঙ্গী বিধান সভার প্রার্থী আব্দুর রাজ্জাক ও রাণীনগর বিধান সভার প্রার্থী সৌমিক হোসেন ,হাত লাড়িয়ে ভোট প্রচার করেন।
তবে এদিন কর্মী সমর্থক দের ভিড় ছিল চোখে পড়ার মতো, নুসরাত জাহান কে দেখার জন্য সাধারণ মানুষ অধীর আগ্রহে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল।

More Stories
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়
বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথ পড়াবেন খোদ ‘আগ্রহী’ রাজ্যপাল