অসুস্থ অভিনেতা দিলীপ কুমার। শ্বাসকষ্ট শুরু হতেই রবিবার সকালে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হল বর্ষীয়ান অভিনেতাকে। আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন ৯৮ বছরের দিলীপ।
দিলীপ-জায়া অভিনেত্রী সায়রা বানু জানালেন, বেশ কয়েক দিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছে দিলীপের। রবিবার সকালে তাই কোভিড রোগীর জন্য নির্দিষ্ট নয় এমন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। শ্বাসকষ্টের কারণ জানতে রক্ত পরীক্ষার সঙ্গে অন্যান্য পরীক্ষানিরীক্ষাও করা হবে।

More Stories
ভারতের প্রবৃদ্ধির যাত্রায় নয়া বিনিয়োগ
স্মার্ট বাজার নিয়ে এলো গ্রাহকদের জন্য বিশেষ অফার
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ FY26-এর তৃতীয় প্রান্তিকের ফলাফল