রাজ্যে রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের একবার বাংলা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি। গতকালই নায়িকাকে ইডি-র দফতর সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি যাননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁকে আবার সিজিও দফতরে ডেকে পাঠানো হয়েছে।
ইডি সূত্রে খবর, ঋতুপর্ণা কলকাতার বাইরে থাকায় ই-মেল মারফত জানিয়ে সময় চেয়েছেন। ‘কলকাতার বাইরে থাকায় আজ যাওয়া সম্ভব নয়’, ইডিকে মেল করে জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৬ তারিখের পর ডাকলে যেতে পারবেন বলে জানিয়েছেন অভিনেত্রী, খবর সূত্রের। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছে ইডি।

More Stories
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি