গত 10 জুন করোনা পজিটিভ সোনিয়া গান্ধী | এরপর এদিন করোনা আক্রান্ত সমস্যার কারণে সোনিয়া গান্ধীকে ভর্তি করা হল গঙ্গারাম হাসপাতাল | এই খবর পাওয়া মাত্রই সোনিয়া গান্ধীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছে সোনিয়া গান্ধী | টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “খবর পেলাম করোনা আক্রান্ত সমস্যার কারণে সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে | আমরা সবাই ওর দ্রুত আরোগ্য কামনা করি | উনি দ্রুত কাজে ফিরুন” | করোনা আক্রান্ত হওয়ার কারণে ইডি হাজিরার সময় চেয়ে নিয়েছিলেন তিনি | আগামী 23 শে জুন হাজিরার জন্য ফের একবার নোটিশ পাঠায় ইডি |

More Stories
জিও—অন্কানেক ৫জি থেকে স্যাটেলাইট পর্যন্ত ভারতের ডিজিটাল অবকাঠামো বানিয়ে নিচ্ছে
17 আগস্ট 2026 থেকে জিওব্ল্যাকরক এমফন্ডে রেগুলার প্ল্যান সচল, ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে প্রবেশাধিকার বাড়বে
‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে