February 10, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

সংকটময় মুহূর্তে এক ব্যক্তিকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন রামকৃষ্ণ আশ্রমের প্রধান


নিজেস্ব প্রতিনিধি মালদাঃ অসুস্থ হয়ে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন প্রণব মন্ডল নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, মালদা জেলার রতুয়া থানার মহানন্দা টোলার বাসিন্দা তিনি। হাসপাতালের চিকিৎসক জানান জরুরী রক্তের প্রয়োজন। এদিকে সংকটময় মুহূর্তে লকডাউনের ফলে মালদা ব্লাড ব্যাংকের ভাঁড়ার শূন্য। রোগীকে বাঁচানোর জন্য প্রণববাবুর আত্মীয়েরা রক্তদাতার খোঁজ করেন। এই লকডাউনের সময় রক্তদাতার খোঁজ পাওয়া যায় না। এমন সময় দেবদূতের মতো হাজির হন বাঙ্গিটোলা রামকৃষ্ণ আশ্রমের প্রধান স্বামী জ্যোতির্ময়নন্দ। রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে এসে প্রণব বাবুর জীবন বাঁচালেন তিনি। রক্তদান আন্দোলনের কর্মী হিসেবে স্বামীজি মানবিকতার নজির গড়লেন।