মা হলেন বাংলাদেশের অভিনেত্রী পরিমনি | বুধবার সন্ধ্যার ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরীমনি | পরিচালক শরিফুল রাজ জানিয়েছেন, “তিনি বাবা হয়েছেন | এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয় | যারা মা-বাবা হন, তারাই উপলব্ধি করতে পারেন | মা এবং নবজাতক দুজনে সুস্থ রয়েছেন” ।
তবে পরীমনি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই খবর ভাগ করে নেননি | পরিমনির ছেলেকে দেখতে অধীর আগ্রহে রয়েছেন তার অনুরাগীরা | সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে ফেলেছিলেন পরীমনি | তিনি জানিয়েছিলেন মেয়ে হলে নাম রাখবেন ‘রানী’ আর ছেলে হলে নাম রাখবেন ‘রাজ্য’ |

More Stories
রাজ্যে পালাবদলের আবহে টলিপাড়াতেও পরিবর্তনের ঝড়
দ্বিতীয়বার নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন রণবীর দীপিকা
মঞ্চে সকলের সামনে লাল হিল পরে পাক্কা এক মিনিট নাচতে হল বলিউডের খিলাড়িকে