দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পশ্চিমে জেলাগুলিতে | পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা | আজ সকাল থেকেই আকাশ মেঘলা | কোন কোন জেলায় দু-এক পশলা বৃষ্টি হয়েছে |
উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । কলকাতা হাওড়া সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 25 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 29.6 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 95 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম